তুমি যদি চলে যাও, তাহলে কিছুই
থাকবেনা। থাকবে শুধু
একটা খালি ঘর, কিছু শূন্য জায়গা,
তোমার সেই চাহনির মতই শূন্য।
কিন্তু তুমি যদি থাকো,
তাহলে আমি তোমাকে এমন একটা দিন দিতে পারি, যা অন্য
কোন দিনের মত হবে না। কিন্তু
তোমাকে যদি যেতেই হয়,
তাহলে আমার জন্য একটু
ভালোবাসা রেখে যে্ও
যা আমি আমার হাতের মুঠোয় ধরে রাখতে পারি।
তুমি যদি চলে যাও, গ্রীষ্মের এই
দিনে, তাহলে তোমার সঙ্গে ঐ
সূর্যটাকেও নিয়ে যেও। সেই
পাখিদেরও নিয়ে যেও,
যারা আকাশে উড়ছিলো, আমাদের ভালোবাসার দিনগুলোতে...