MANUSH-OMANUSH-NA-MANUSH!
মানুষ-অমানুষ-না মানুষ
মোঃ কফিল উদ্দিন রায়হান
যার দেহে আছে প্রাণের স্পন্দন,
হৃদপ্রকোষ্ঠে আছে জাগ্রত বিবেক,
তার নাম দেই মানুষ।
যার আছে শুধু বেঁচে থাকার চিহ্ন,
মৃতপ্রায় জরাজীর্ণ এক বিবেক,
আর পশুর হিংস্র কলুষিত থাবা
যার হৃদয়কে করেছে গ্রাস,
তার নাম দেই অমানুষ।
যার আছে প্রাণ,আছে সুস্থ বিবেক,
তবু যার হাতে রক্তের লাল ছোপ,
তবু যার মনে সারাণ উঁকি দেয়,
হিংসা,লোভ,কামনা,অতৃপ্তির ছায়া,
স্বার্থপর সেই হৃদস্পন্দনের কি নাম দেব?
অনেক ভেবে,অনেক খুঁজে,
অবশেষে তার নাম দেই না মানুষ।
আজ আমরা সবাই না মানুষের দলে...!